যৌন কেলেঙ্কারির মামলার নয়া মোড়!”-মিথ্যা মামলা করতে বাধ্য করার অভিযোগ ‘নির্যাতিতার’

JD(S) সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে হইচই

অভিযুক্ত প্রজ্জ্বলনের সবথেকে বড় পরিচয় হলো তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। মহিলা কমিশনের চিঠি ও অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া SIT গঠনের নির্দেশ দিয়েছেন।তবে এখনো পর্যন্ত প্রজ্জ্বলনের খোঁজ পায়নি তদন্তকারী অফিসাররা।

এবার প্রজ্বলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাঁর বাড়ির এক পরিচারিকা। শুধু প্রজ্বলই নন, তাঁর বাবার বিরুদ্ধেো বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি।

বৃহস্পতিবার, জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, এই মামলার একজন অভিযোগকারীনী দাবি করেছেন তাকে মিথ্যা মামলা করতে বাধ্য করা হয়। ওই মহিলার দাবি , ওই মিথ্যা অভিযোগ না করলে তাঁকে নানাভাবে হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হয়। তারপরেই একদল লোক তাঁকে পুলিশের কাছে ওই মিথ্যা অভিযোগ করতে বাধ্য করেছিল।

সেই প্রসঙ্গ টেনেই কুমারস্বামী বলেন “ তদন্তকারী অফিসাররা নির্যাতিতাদের হুমকি দিচ্ছেন। আমাদের বলুন, এটা কি সত্য নয় যে SITএর অফিসাররা তাঁদের বিরুদ্ধে মিথ্যা পতিতাবৃত্তির মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন? এভাবেই কি তদন্ত চলছে?”

এই সঙ্গে আরও কয়েকটি প্রশ্ন তুলেছেন কুমারস্বামী। তিনি কৃষ্ণা বাইরে গৌড়াকে উদ্দেশ্য করে বলেন, “অপহরণ হওয়া উদ্ধারকৃত মহিলাকে আপনি কোথায় রেখেছেন? কেন তাকে আদালতে হাজির করা হচ্ছে না? আপনি কি ওই মহিলাদের ব্যক্তিগত ভিডিয়ো বিতরণের কাজকে সমর্থন করেন? ”

কুমারস্বামী বলেন, “প্রত্যেকেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়া উচিত।” প্রজ্বল রেভান্নাকে রক্ষা করার প্রশ্নই আসে না বলেও জানিয়েছেন তিনি।