“অফিসে ‘সুইটি’, ‘বেবি’ বলা মানেই হেনস্থা নয়”-জানিয়ে দিলো হাইকোর্ট

স্যাম বাহাদুর’ সিনেমার ফিল্ড মার্শাল মানেকশা সকলকেই “সুইটি” বলে ডাকতেন। কিন্তু রিয়েল লাইফে নেভির এক শীর্ষ অফিসারের “সুইটি” ও “বেবি” ডাক তার জন্য আইনি বিপদ ডেকে এনেছে। এক নারী অফিসার তার সুপিরিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আদালতে মামলা দायर করেছেন।
মহিলা অফিসার অভিযোগ করেন যে, তার সুপিরিয়র তাকে “সুইটি” ও “বেবি” বলে ডাকতেন, যা তিনি অপমানজনক ও যৌনতাপূর্ণ মনে করেন।
আদালতে তিনি এই শব্দগুলিকে যৌন হেনস্থার প্রমাণ হিসেবে পেশ করেন।
বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন যে, এই ধরণের শব্দপ্রয়োগ সামাজিকভাবে প্রচলিত এবং এগুলিকে সরাসরি যৌনতাপূর্ণ বলা যাবে না।
মহিলা অফিসার আরও অভিযোগ করেন যে, তার সুপিরিয়র তাকে অস্বস্তিকরভাবে তাকিয়ে থাকতেন।
আদালত মন্তব্য করে যে, তাকানোর বিভিন্ন অর্থ হতে পারে এবং সবসময়ই এটিকে যৌন হেনস্থা হিসেবে ধরা যাবে না।
যদিও বিচারপতি ভট্টাচার্য মামলার পূর্ণাঙ্গ শুনানির পর রায় দেবেন, এই ঘটনাটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির সংজ্ঞা নিয়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।