হাতে রয়েছে মাত্র ১৩ হাজার! গয়না-গাড়ি রয়েছে? জেনেনিন BJP প্রার্থী রেখা পাত্র-র সম্পত্তি কত?

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর তার মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা করছেন তাদের মনোয়ন পত্র জমা।মনোনয়ন পত্র জমা দেবার সময় যে হলফ নামা পেশ করা হয় সেই বিবরণ থেকে জানা যায় প্রার্থীদের বর্তমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে।

রেখা পাত্র তাঁর হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে বিস্তারিত তথ্য দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাতে নগদ অর্থ রয়েছে মাত্র তিন হাজার টাকা। তবে নির্বাচনী অ্যাকাউন্ট সহ তাঁর মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে। ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা। এছাড়া আর কোনও নগদ অর্থ তাঁর নেই। অন্যদিকে, তাঁর স্বামী সন্দীপ পাত্রের নামে একটি অ্যাকাউন্ট রয়েছে । সেই অ্যাকাউন্টে পড়ে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা। রেখা পাত্র অথবা তাঁর স্বামী সন্দীপ পাত্রের এর বাইরে কোনও নগদ অর্থ নেই

রেখা পাত্র-র গয়না-গাড়ি রয়েছে?

নগদ অর্থ ছাড়া কোনও ফিক্সড ডিপোজিট, অলংকার, কোনওরকম যানবাহন নেই তাঁদের। হিসেব অনুযায়ী রেখা পাত্রের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা এবং তাঁর স্বামীর মাত্র ৪ হাজার ৬৯২ টাকা।

স্থাবর সম্পত্তি কত?

রেখা পাত্র এবং তাঁর স্বামীর স্থাবর সম্পত্তির দিকে যদিও চোখ রাখা যায় তাহলে দেখা যাবে, তাঁদের দুজনেরই কোনও চাষযোগ্য জমি নেই। অন্য কোনও অচাষযোগ্য জমিও নেই তাঁদের। হলফনামায় জমা দেওয়া তথ্য অনুযায়ী। তাঁদের কোনও পাকা বাড়ি, কোনও ঋণ নেই। সব মিলিয়ে তাঁদের স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য।