“৫১ কোটি উদ্ধার হয়েছে, কোথা থেকে এল?”-রাজ্যে এসে প্রশ্ন করলেন অমিত শাহ

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আজ অমিত শাহ কৃষ্ণনগরে প্রচারে এসে তৃণমূল সরকার কে আক্রমণ করলেন দুর্নীতির বিষয় নিয়ে।
অমিত শাহ বলেন, ‘দুর্নীতি খুব বড় ইস্যু। এখান থেকে ৫১ কোটি উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এল? এটা বাংলার মানুষের পয়সা।’ পাশাপাশি বাংলার ভোট ফলাফল নিয়ে প্রত্যয়ের সুর শোনা গেল তাঁর কণ্ঠে।
অমিত শাহ বলেন, ‘৩০-এর বেশি আসনে আমরা জয়ী হব। ৩৫টি আসনে জয়ী হওয়ারও সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করুন যে তিনি কি শেখ শাহজাহানকে নির্দোষ মনে করেন?’
উল্লেখ্য, ১৩ মে চতুর্থ দফায় কৃৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।