মাধ্যমিকে খারাপ ফল হওয়ায় বাড়িতে বকা! মুম্বাইয়ের ট্রেন ধরল ছেলে, তারপর…যা ঘটলো ?

মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ায় পরিবারের বকাবকিতে রাগে মুম্বাই পালিয়ে গিয়েছিলেন নিউ গড়িয়ার পঞ্চসায়রের এক ছাত্র।

গত বৃহস্পতিবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। পঞ্চসায়রের বুদেরহাটির বাসিন্দা বাবাই নস্কর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডে ডিভিশনে উত্তীর্ণ হয়।ছেলের ফলাফল দেখে পরিবারের লোকজন খুশি হতে পারেননি। ছেলেকে বকাবকি করেন তার মা। এমনকি, ছেলেকে হস্টেলে রেখে পড়াশোনা করানো হবে বলেও জানিয়েছিল পরিবার।

মানসিক চাপে পড়ে বাবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলে কম্পিউটার ক্লাসে যাবে বলে বেরিয়ে গেলেও অনেক রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি।
পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পঞ্চসায়র থানায় নিখোঁজের ডায়েরি করেন।পুলিশ তদন্ত শুরু করে এবং ৪ মে ছেলেটির বাবা কমল নস্কর যখন থানায় বসেছিলেন, তখনই তাঁর কাছে একটি ফোন আসে। সেই এক ফোনেই চমকে যান ছেলেটির বাবা। ওপার থেকে জানানো হয়, মুম্বাই রেল পুলিশ থেকে ফোন করা হচ্ছে। বাবাইকে তাঁরা উদ্ধার করেছে বলে জানানো হয়।৫ মে ছেলেকে ফিরিয়ে আনতে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তাঁর বাবা। ছেলেকে ফিরিয়ে আনতে পেরে খুশি পরিবারের সদস্যরা।

এই ঘটনায় ছেলেটির মানসিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয় বলে মতামত প্রকাশ করেছেন শিক্ষাবিদরা।পুলিশ ছেলেটির পরিবারের সাথে কথা বলে এই ঘটনার পুনরাবৃত্তি রোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।