শহরে রয়েছে একাধিক ফ্ল্যাট ও মার্সিজিড বেঞ্জ, কত টাকার মালিক তৃণমূলের তারকাপ্রার্থী দেব?

টলিউডে এসে প্রথম ছবি আর সেই ছবি হয়ে যায় ফ্লপ। তারপর আসে দ্বিতীয় ছবি আর সেই ছবির পর থেকে আর পেছনে ফায়ার তাকাতে হয়নি টলিউড সুপারস্টার দেব কে। একের পর এক দিয়েছেন হিট সিনেমা। আর সেই পরিচিতি থেকেই পেয়েছেন বাংলার রাজনীতিতে সুযোগ। টানা দু বার ঘটালের বাসিন্দাদের ভোট জিতেছেন দীপক অধিকারী তথা দেব।
আর এবার আরো একবার ফের ঘাটাল কেন্দ্র থেকেই ভোট দাঁড়াচ্ছেন দেব। আর তার জমা দেয়া হলফ নাম থেকে জানা গেলো স্থাবর ও অস্থাবর সম্পদের হিসেব।
নথি বলছে ২০২২-২৩ অর্থবর্ষে দেবের আয় ছিল ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৭০, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩০, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ১৩০, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৭০০, ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১ কোটি ৩৫ লাখ ৮ হাজার ১৪০।
এই মুহূর্তে দেবের হাতে রয়েছে ২৬ হাজার ৭৫৮।তথ্য বলছে, দেবের ব্যাঙ্কে কোটি কোটি টাকা গচ্ছিত রয়েছে। এই অঙ্কটা দশ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭১।
তাঁর একটি মার্সিজিড বেঞ্জ রয়েছে, যা দাম এক কোটি ১২ লাখ ৪০ হাজার। গাড়িটি কেনার জন্য তিনি ২৯ লাখ ৩১ হাজার ৪০৭ টাকা লোন নিয়েছিলেন। দেবের একাধিক ফ্ল্যাট রয়েছে। তাঁর আরবানার ৩ নম্বর টাওয়ারে রয়েছে ফ্ল্যাট। এছাড়াও বৈদিক ভিলেজে তাঁর সম্পত্তি রয়েছে। সাউথ সিটিতে দুটি ফ্ল্যাট রয়েছে তাঁর। এই ফ্ল্যাটগুলির মূল্য আকাশছোঁয়া এবং সেগুলি ভাড়া দিয়ে তিনি বিস্তর আয় করেন।
অভিনেতা দেবের স্থাবর সম্পত্তি রয়েছে ১৯ কোটি ৭২ লাখ ৭২ হাজার।
অস্থাবর সম্পদের পরিমাণ
তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১৭ কোটি ২২ লাখ ৩৫ হাজার ৬৯।
দেবের অলংকার রয়েছে ৪৯ লাখ ১৮ হাজার ৫৮২ টাকার। ২০০৩ সালে কম্পিউটার টেকনলজিতে ডিপ্লোমা শেষ করেন দেব।