OMG! জিমে আচমকা মাথা ব্যথা! শরীর চর্চার মাঝেই মৃত্যু যুবকের, দেখেনিন মর্মান্তিক ভিডিয়ো

বুধবার, উত্তর প্রদেশের বারাণসীতে এক জিমে শরীরচর্চা করার সময় 32 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। নিয়মিত জিমে যাওয়া যুবকটি রোজকার মতো শরীরচর্চা করতে গিয়েছিলেন। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। জিম শেষে আর ঘরে ফেরা হল না।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দীপক গুপ্তা নামের যুবকটি শরীরচর্চার সময় মাঝেই বেশ কিছুক্ষণ মাথা নিচু করে একটি বেঞ্চে বসে থাকেন। ধারণা করা হচ্ছে, হয়তো প্রচণ্ড মাথার যন্ত্রণা অনুভব করেই তিনি মাথা নিচু করে বসেছিলেন। বসে থাকতেই থাকতেই আচমকা মাটিতে পড়ে যান।
তাকে পড়ে যেতে দেখে জিমের অন্য সদস্যরা ছুটে আসেন। পাশে থাকা যুবকরা তাকে জল খাওয়ানোর চেষ্টা করেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মনে করা হচ্ছে, জিম করার সময় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল দীপক গুপ্তার।
एक और हंसते-खेलते-जिम करते मौत LIVE
वाराणसी में 32 साल के युवक की मौत जिम में हार्ट अटैक से हो गई।
ऐसी कितनी मौत के बाद हम इस मुद्दे पर एकसाथ बचाव के उपाय पर चर्चा करेंगे ? pic.twitter.com/bbngJIrftB— Narendra Nath Mishra (@iamnarendranath) May 1, 2024
জিমে মৃত্যুর আরও ঘটনা
গত বছর জিম করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ফিটনেস ইনফ্লুয়েন্সার জাস্টিন ভিকির।
এছাড়াও গত বছর অগাস্ট মাসে জিম করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাঁশদ্রোণীর এক যুবতী। বুকে ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সতর্কতা
এই ঘটনাগুলো আমাদের সতর্ক করে দেয় যে, জিম করার সময় সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। শরীর খারাপ থাকলে জিম করা উচিত নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।