Recipe: ভাতের সাথে মেখে খান লেবু পাতা দিয়ে মাংসের কোরমা, শিখেনিন পদ্ধতি

ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই মাংস খান না। তবে মাঝে মধ্যে দু’এক টুকরো তো খেতেই পারেন!

মাংসের সব পদই মুখরোচক। অনেকেই শুধু এ মাংসের ভুনা বা ঝোল রান্না করে খেয়ে থাকেন। তবে কখনো লেবু পাতা দিয়ে মাংসের কোরমা রান্না করে খেয়েছেন?

খুবই মজাদার এ পদ মানিয়ে যায় রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সঙ্গে। তবে আর দেরি কেন? ছুটির দিনে ঝটপট রান্না করুন মাংসের মজাদার এ রেসিপি। জেনে নিন –

উপকরণ
১. মাংস ১ কেজি
২. লেবু পাতা ৫টি
৩. মেথি ১ চা চামচ
৪. দারুচিনি ৩/৪ টুকরো
৫. কাঁচা মরিচ ৫-১০টি
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. আদা বাটা ১ চা চামচ
৮. পেঁয়াজ কুঁচি ২ কাপ
৯. এলাচ ৫টি
১০. সরিষার তেল পরিমাণমতো
১১. স্বাদমতো লবণ
১২. পরিমাণমতো গরম জল

পদ্ধতি: প্রথমে প্যানে তেল গরম করে নিন। মেথি হালকা করে ভাজুন। একই তেলে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

২-৩ মিনিট জল মিশিয়ে মশলার মিশ্রণ ঢেকে কষিয়ে নিন। মাঝারি আঁচে রান্না করে মাংস ভালো করে সেদ্ধ করে নিন।

মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর ৫ মিনিট আগে কাঁচা মরিচ ও লেবু পাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল লেবু পাতায় মাংস।

গরম ভাত-খিচুরির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এ মাংসের পদ। রুটি-পরোটার সঙ্গেও ভালো মানিয়ে যায় এ পদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *