বিশেষ: ডিটারজেন্ট পাউডার বেচেই ১২,০০০ কোটির মালিক, জেনেনিন ভারতের এই ধনী ব্যক্তি কে?

বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের পর, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। কিন্তু, আপনি কি জানেন উত্তর প্রদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

তাঁর নাম মুরলী ধর জ্ঞানচান্দানি। তিনি উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরের বাসিন্দা। হুরুন ধনীর তালিকা অনুসারে, তিনি ইউপির সবচেয়ে ধনী ব্যক্তি।

মুরালী ধর রোহিত সারফ্যাক্ট্যান্টস প্রাইভেট লিমিটেড (আরএসপিএল) গ্রুপের মালিক। ১৯৮৮ সালের ২২ জুন প্রতিষ্ঠিত হয়েছিল এই কোম্পানি। তখন এই কোম্পানির নাম ছিল ‘শ্রী মহাদেব সোপ ইন্ডাট্রিজ প্রাইভেট লিমিটেড’। এই কোম্পানি জামা-কাপড় কাচার ডিটারজেন্ট উৎপাদন করে।

মুরলীধরের বাবা দয়ালদাস জ্ঞানচন্দনী এই ব্যবসা শুরু করেন। প্রথমে গ্লিসারিন ব্য়বহার করে সাবান প্রস্তুত শুরু হয়েছিল। পরে বাবার ব্যবসাকে ফুঁলিয়ে-ফাঁপিয়ে তোলেন মুরলীধর। আর আজ তিনি উত্তর প্রদেশের ধনী ব্য়ক্তিদের তালিকায় শীর্ষে।

২০২২ সালে হুরুনের প্রকাশিত ধনী তালিকায় অনুসারে, প্রায় ১২ হাজার কোটি টাকার সম্পদের অধিকারী মুরলীধর। তিনি দেশের ১৪৯ তম ধনী ব্যক্তি।

মুরলীধরের কোম্পানি অনেক রকম পণ্যই তৈরি করে। তার মধ্যে একটি পণ্য ঘরে ঘরে পরিচিতি পায়। জনপ্রিয় হয়ে ওঠে খুব কম সময়ে। আর সেই পণ্যটি হল ‘ঘড়ি ডিটারজেন্ট পাউডার’।

‘ঘড়ি ডিটারজেন্ট’ দেশের দ্বিতীয় বৃহত্তম ডিটারজেন্ট ব্র্যান্ড। মুরলীধরের ভাইয়েরও সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। হুরনের মতে, মুরালীর ভাই ধরর ভাই উত্তর প্রদেশের তৃতীয় ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ছিল ৮০০০ কোটি টাকা। ২০২২ সালে অবশ্য কিছুটা কমেছে সম্পত্তির পরিমাণ, ৮০০০ কোটি থেকে সম্পত্তি নেমে এসেছে ৬৬০০ কোটিতে।

মুরলী ধর ছাড়াও আরও একটি পরিচিত কোম্পানির মালিক। জুতো প্রস্তুতকারী সংস্থা ‘রেড চিফের’ দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। শুধু ভারতেই নয়, এই কোম্পানির জুতো বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয়।

বাবার নামে কানপুরে একটি দাতব্য হাসপাতালও তৈরি করেছেন মুরলী। খুব কম টাকায় মানুষকে চিকিৎসা পরিষেবা দেয় এই হাসপাতাল।