এখনো দেরি, তবু যেভাবে মা হলেন সোনম, জেনেনিন সেই রহস্য
July 13, 2022

বলিউড অভিনেত্রী সোনম কাপুর মা হতে চলেছেন। নায়িকা যে প্রেগন্যান্সি চুটিয়ে উপভোগ করছেন, তা তার প্রতিদিনের ছবি পোস্ট দেখেই অনুমান করা যায়। জীবনের এই বিশেষ সময় লন্ডনে একসঙ্গে কাটাচ্ছেন সোনম ও তার স্বামী আনন্দ আহুজা। এরই মাঝে খবর লন্ডনে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই খবর। হাসপাতালের বেডে সোনম কাপুরের ছবি, সঙ্গে দেখা যায় সদ্যোজাতকেও। হাওয়ার গতিতে ভাইরাল হয়ে যায় সোনম ও তার সন্তানের ছবি। কিন্তু সত্যিই কী সেই ছবি সোনম ও তার সন্তানের? তা নিয়েই শুরু হয় জল্পনা।
তবে সোনম ও তার সন্তানের এই ছবি আসলে ফটোশপের ফলাফল। এখনও সন্তানের জন্ম দেননি অভিনেত্রী। সম্প্রতি নিজের ওয়ার্ক আউট ও ডায়েটের ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এমনকি ম্যাটারনিটি ফটোশুটেও তাক লাগান ডিভা সোনম।