বিশেষ: দেড় টন, ২ টন! AC -র ‘টন’ মানে কী? ৯০% মানুষ জানেইনা এর মানে?

গ্রীষ্ম যেন হুড়মুড় করে ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। আর তাতেই মানুষ এসি কেনার বা ভাড়া নেয়ার কথা ভাবতে শুরু করেছেন। যারা এই বছর বাড়িতে এসি লাগাতে চান তারা বাজারে ভালো বিকল্প খুঁজছেন।

এরই মধ্যে কিছু মানুষ আবার ঠিক কত টন এসি কেনা উচিত তা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু দু’পক্ষের অনেকেই এখনও জানেন না এসি-তে টন শব্দের মানে কী? এমন পরিস্থিতিতে, তারা এটিকে ওজনের সঙ্গে গুলিয়ে ফেলেন।

আসলে, টন হলো একটি ইউনিট; যা আপনার ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এয়ার কন্ডিশনারটির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এখন, আপনি ভাবছেন কীভাবে টন নির্ণয়ের মাধ্যমে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রটির শীতল করার ক্ষমতা গণনা করা হয়?

এটি প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়, যা সাধারণত BTU/hr হিসাবে প্রকাশ করা হয়। এয়ার কন্ডিশনারগুলোর জন্য BTU পরিসীমা ৫০০০ থেকে ২৪০০০ BTU এবং ১২০০০ BTU ১ টন-এর সমান হয়।

BTU হল মান পরিমাপের একক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ BTU/ঘণ্টা প্রয়োজন । অর্থাৎ, ধরে নেয়া যায় যে BTU/ঘণ্টার মান যত বেশি হবে, আপনার এসি তত শক্তিশালী হবে।

যাইহোক, এর মানে এই নয় যে আপনার সবসময় বেশি দামের এসি-তে বিনিয়োগ করা উচিত। কারণ এর জন্য আপনাকে আপনার ঘরের আকার বিবেচনা করতে হবে। অন্যথায় এসি কার্যকর ও একইসঙ্গে ভালো নির্বাচন হবে না।