মাত্র 20 টাকাতেই ট্রেনে মিলবে খাবার, সস্তায় ‘ইকোনমি মিল’ এনে যাত্রীদের চমকে দিল IRCTC

ভারতীয় রেল গরমের মরশুমে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ পরিষেবা শুরু করেছে। এই পরিষেবার আওতায় মাত্র 20 টাকায় খাবার পাবেন যাত্রীরা।

বিশেষ করে জেনারেল কামরার যাত্রীদের মাথায় রেখে এই সুবিধা চালু করা হয়েছে। 20 টাকায় খাবার কিনতে পারবেন যাত্রীরা। এর সাথে 3 টাকায় পাওয়া যাবে জলও। স্টেশনে প্লাটফর্মে সস্তায় খাবারের স্টল বসানো হয়েছে। এমন জায়গায় এই স্টল বসানো হয়েছে, যেখান থেকে জেনারেল কামরায় খুব সহজে পৌঁছনো যায়।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর সহযোগিতায় ভারতীয় রেল এই সুবিধা চালু করেছে।

20 টাকায় কী পাওয়া যাবে?

লুচি, সবজি ও আচার
মশালা ধোসা (কিছু স্টলে)

50 টাকায় কী পাওয়া যাবে?

রাজমা, রাইস
খিচুড়ি
ছোলা-কুলচা
মসালা ধোসা
200 মিলিলিটার প্যাকেজ জল (3 টাকায়)

কোথায় পাবেন এই খাবার?

বর্তমানে রেল 100 টিরও বেশি রেল স্টেশনে 150 টি স্টল বসিয়েছে। জেনারেল কোচের সামনের প্ল্যাটফর্মে এসব স্টল বসানো হয়েছে।