শ্রীলংকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ, পদত্যাগপত্রে স্বাক্ষর করলেন গোতাবায়ে রাজাপক্ষে

অর্থনৈতিক নাজুক পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগ করতে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে। গতকাল (সোমবার) পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন তিনি।

তার পদত্যাগপত্র একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা স্পিকারের নিকট গোতাবায়ের পদত্যাগপত্র হস্তান্তর করবেন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানায়, গোতাবায়ের পদত্যাগপত্রে স্বাক্ষরের বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি ঘোষণা করবেন তিনি।

গত ৯ জুলাই থেকে প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান করছে বিক্ষোভকারীরা। নিরাপত্তাকর্মীদের প্রহরায় গোতাবায়ে দেশত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠলেও তা নাকচ করে দিয়েছে ডেইলি মিরর।

সংবাদমাধ্যমটি নিজস্ব সূত্র থেকে জানায়, গোতাবায়ে এখনও নৌবাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন।

গতকাল সোমবার দেশটির তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন গোতাবায়ে। তিনি কবে দেশত্যাগ করবেন তা নিশ্চিত না হওয়া গেলেও এই সপ্তাহেই দেশত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *