অবশেষে চার হাত হলো এক, ছেলেকে সামনে রেখেই মালাবদল-শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার

অবশেষে এল সেই শুভক্ষণ। রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়লেন রাতুল এবং রূপাঞ্জনা। ১৯ এপ্রিল, শুক্রবার গোধূলি লগ্নে হল তাদের বিয়ে।
বিয়ের সাজে একে অপরের গলায় মালা পরালেন রাতুল-রূপাঞ্জনা।
সিঁদুর রঙা বেনারসি শাড়ি, সবুজ ব্লাউজ, মাথায় গোলাপি ওড়না, আর গায়ে গয়না – এক্কেবারেই নববধূর সাজে ছিলেন রূপাঞ্জনা। অন্যদিকে, বাঙালি বরের মতোই সাদা ধুতি ও গেঞ্জি পরেছিলেন রাতুল।
রজনীগন্ধা, গোলাপ, অর্কিড সহ নানান রঙের ফুলের মালা তাঁরা একে অপরের গলায় পরিয়ে দিলেন।
ছেলে রিয়ানও মায়ের সঙ্গে ম্যাচিং সিঁদুর রঙা পাঞ্জাবি পরে মায়ের বিয়ের মুহূর্তের সাক্ষী থাকল।
মালাবদলের মুহূর্তে হাসিখুশি ধরা দিলেন নব-দম্পতি। রূপাঞ্জনা যখন রাতুলকে মালা পরাতে গেলেন, তখন ক্ষণিক মজা করে প্রথমটা মাথা উঁচু করে নিচ্ছিলেন রাতুল। তবে শেষমেষ সেই মালা তাঁকে পরতেই হল।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবার ও একান্ত ঘনিষ্ঠ বন্ধুরা।
সকাল থেকে সনাতন রীতি মেনেই হয়েছে রাতুল-রূপাঞ্জনা’র বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান।
সকালে নিজের দক্ষিণ বাড়িতেই নান্দিমুখের অনুষ্ঠান হয় তাদের।
View this post on Instagram
রূপাঞ্জনা পরেছিলেন হালকা সবুজ রঙের শাড়ি এবং ফ্লেয়ার্ড হাতার ফ্লোরাল প্রিন্টের হলুদ রঙের ব্লাউজ। চুলটাকে কার্ল করে খুলে রেখেছিলেন।
রাতুল পরেছিলেন পিচ রঙের পঞ্জাবি এবং সাদা পায়জামা।
দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে আছেন রাতুল এবং রূপাঞ্জনা। রাতুল অভিনেত্রীর থেকে ৬ বছরের ছোট।
বর্তমানে রূপাঞ্জনা, রাতুল এবং অভিনেত্রীর ছেলে একসঙ্গেই থাকেন। দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটও কিনেছেন তাঁরা।
অভিনন্দন রাতুল-রূপাঞ্জনা দম্পতিকে!