লাজে রাঙা হলেন ‘কনে বউ’ রূপাঞ্জনা, রাতুলের দেওয়া সিঁদুরে রাঙা হল টলি অভিনেত্রীর সিঁথি

‘লাজে রাঙা হল কনে বউ গো….’

কিন্তু কে এই কনে বউ?

ইনি আর কেউ নন ‘অনুরাগের ছোঁয়া’-র জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দীর্ঘদিনের প্রেমিক রাতুল-এর সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

১৯ এপ্রিল, শুক্রবার রাতুলের কনে বউ হিসেবে নতুন জীবন শুরু করলেন রূপাঞ্জনা। রীতি মেনে, মন্ত্রোচ্চারণ, মালাবদল, শুভদৃষ্টি, সাতপাক, সিঁদুর দান – সবকিছুই হল।

নীল লজ্জা বস্ত্রে ঢাকা নববধূর মুখে সিঁদুরের ছোঁয়ায় নেমে এসেছে নতুন আশার আলো। রূপাঞ্জনার সিঁদুরদানের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সকল।

গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়েছেন রাতুল-রূপাঞ্জনা। বিয়ের সাজে একে অপরের গলায় মালা পরিয়েছিলেন দুজনে।

রূপাঞ্জনার সিঁদুরদান

দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে ছিলেন রাতুল ও রূপাঞ্জনা। রাতুল রূপাঞ্জনার থেকে ৬ বছরের ছোট।

২০০৭ সালে রেজাউল হককে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। ধর্মীয় কারণে পরিবারের অমতে হয়েছিল সেই বিয়ে। ২০১৭ সালে দুজনের আইনি বিচ্ছেদ হয়।

ছেলে রিয়ানকে সামনে রেখে রাতুল-রূপাঞ্জনা নতুন জীবন শুরু করেছেন।

অভিনন্দন রাতুল-রূপাঞ্জনা দম্পতিকে!