দেশের জনসংখ্যা বাড়বে বলে সন্তান নেন না রাম চরণ-উপাসনা!

ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে আলোচনায় তেলেগু সুপারস্টার রাম চরণ। চলতি বছরে বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে তাঁর ‘আরআরআর’ সিনেমা।

এই তারকার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেছিলেন ২০১২ সালে। এই হিসাবে রাম চরণের দাম্পত্য জীবন ১০ বছরের। যদিও জীবনের এই অধ্যায় প্রকাশ্যে নিয়ে আসেন না এই সুপারস্টার।

তাই বলে তো ভক্তদের কথা থেমে থাকবে না। দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনও ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ নেই। কবে বাবা হবেন?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা। তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত ওয়েবসাইট বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদনে জানাচ্ছে, সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা বলেছেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত।

এর আগেও এ প্রসঙ্গে রাম চরণ জানিয়েছিলেন, ‘সিনেমাই আমার ভালবাসা। সিনেমায় মনোযোগ দিতে এই মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *