Maruti: 9 মে আসছে নতুন মারুতি সুইফট, জেনেনিন কী কী ফিচার্স থাকবে?

মধ্যবিত্তের কাছে বেশ জনপ্রিয় বাজেট-বান্ধব গাড়ি হল মারুতি সুইফট। 2024 সালের 9 মে, এই জনপ্রিয় হ্যাচব্যাকের নতুন অবতার বাজারে আসছে। চলতি বছর মারুতি সুজুকি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ গাড়ি লঞ্চ করার পরিকল্পনা করেছে।

নতুন সুইফটের বৈশিষ্ট্য:

নতুন Z সিরিজ 1.2 লিটার পেট্রল ইঞ্জিন: বর্তমান K12 সিরিজ ইঞ্জিনের পরিবর্তে নতুন ইঞ্জিন।
আশা করা হচ্ছে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি থাকবে।
সর্বোচ্চ 90 হর্সপাওয়ার এবং 113 এনএম টর্ক তৈরির ক্ষমতা।
লুক অনেকটা Hyundai i20 এর মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফুল LED লাইটিং, টপ ভার্সনে LED ফগ ল্যাম্প।

নিরাপত্তার জন্য 6 টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, থ্রি পয়েন্ট সিট বেল্ট।
9 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস কানেক্টিভিটি, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং স্মার্টফোন কানেক্টিভিটি।
ভারতে 360 ডিগ্রি ক্যামেরা এবং ADAS পাওয়া যাবে না বলে জানা গেছে।

মূল্য এবং বুকিং:

দাম এবং বুকিং সংক্রান্ত তথ্য আরও কিছুদিনের মধ্যে প্রকাশ করবে মারুতি সুজুকি।
9 মে লঞ্চের পর, নতুন সুইফট বাজারে ঝড় তুলতে পারে বলে আশা করা হচ্ছে। বাজেট-বান্ধব দাম, আপডেটেড ফিচার এবং উন্নত ইঞ্জিন নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।