“২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল, ধরিয়ে দিয়েছি”-বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারি নিয়ে মন্তব্য মমতার

জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।”
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে নিশানা করে সরব হয়েছেন। তিনি বলেছেন, “এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা সন্দেহজনক। তদন্তে সত্য উঠে আসবে।”
এই বিষয়ে এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “বিরোধী দল রাজনীতি করছে। তদন্ত চলছে। সবকিছুই সামনে আসবে।”
কোচবিহারের সভা থেকে বলেন, ‘ ওদের একটা ছেলে আছে। আমরা ফোড়ংবাজ বলি, বেশি ফোড়ং কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের এখানকার নয়। ২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল। আমরা ২ ঘণ্টার মধ্যে ধরিয়ে দিয়েছি, আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোদের গুজরাট, উত্তরপ্রদেশ সেফ। BJP অত্যাচারি দল। বাংলার মানুষ শান্তি পছন্দ করে যেটা BJP পছন্দ করে না। অত্যাচারের সমস্ত সীমা পার করে গিয়েছে।’
West Bengal CM Mamata Banerjee addresses a public rally in Coochbehar, she says "Those people (BJP) say that Bengal is not safe. Are Rajasthan, Gujarat, Madhya Pradesh and Delhi safe? Just ask them what work they have done. In the accident that happened in Jalpaiguri,… pic.twitter.com/dmm7iNiLCp
— ANI (@ANI) April 12, 2024