অনলাইনে বিনিয়োগ করে ‘বড়লোক’ হতে চাইছেন? প্রতরণার ফাঁদ এড়াতে সতর্কতা পুলিশের

ভালো অভ্যাস বলেই বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট পরিচিত। কিন্তু, সাবধান! অনলাইনে বিনিয়োগ করার আগে সাইবার প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকুন। কলকাতা পুলিশও এই বিষয়ে সতর্কতা জারি করেছে।
কোন কোন বিষয় করণীয় নয়?
আবেগ নিয়ন্ত্রণে রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করবেন না।
হোয়াটসঅ্যাপ/টেলিগ্রামে সহজ বিনিয়োগের তথ্য: সন্দেহজনক বিনিয়োগের তথ্যের প্রতি সতর্ক থাকুন।
অতিরিক্ত বিনিয়োগ: প্রয়োজনের বাইরে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
ভুয়ো খবর: ভুয়া খবরের শিকার হবেন না।
উচ্চ রিটার্নের বিজ্ঞাপন: সোশ্যাল মিডিয়ায় উচ্চ রিটার্ন সম্পর্কিত বিজ্ঞাপনগুলি বিশ্বাস করবেন না।
অনলাইনে বিনিয়োগ করতে চাইলে করণীয়:
বিনিয়োগের আগে ঝুঁকির বিষয়ে জেনে নিন।আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন: বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন সরকার অনুমোদিত বিনিয়োগের মাধ্যমেই বিনিয়োগ করুন। নির্ভরযোগ্য এবং খ্যাতিমান বিনিয়োগ প্ল্যাটফর্ম ব্যবহার করুন।অস্বাভাবিকভাবে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতির প্রতি সন্দেহশীল হন। অনলাইনে বিনিয়োগের সময় পরীক্ষিত এবং বিশ্বস্ত কৌশল অনুসরণ করুন।
মনে রাখবেন:
বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য্য ধরুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করুন।কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন।
কোনও সন্দেহ থাকলে অবিলম্বে আর্থিক বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন।