JIO-বাড়ছে রকেট গতিতে, বন্ধের মুখে Vodafone-Idea, বিপাকে গ্রাহকরা

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ব্যবসায়িক দক্ষতার পরিচয় Jio-র অগ্রগতিতে স্পষ্ট।
অপরদিকে এয়ারটেল কিছুটা পিছিয়ে পড়লেও শোচনীয় অবস্থা ভোটাফোন আইডিয়ার । VI এর এমন পরিস্থিতি যে হয়তো কিছুদিনের মধ্যেই বড় কোনো সিদ্ধান্ত নিয়ে যেতে পারে এই টেলিকম সংস্থা।

ফেব্রুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী:
Jio 35.98 লক্ষ মোবাইল সাবস্ক্রাইবার যুক্ত করেছে।Airtel 7.78 লক্ষ ওয়ারলেস সাবস্ক্রাইবার যুক্ত করেছে।মোবাইল ট্যালি 15.30 লক্ষ গ্রাহক যুক্ত করেছে।
Vodafone-Idea 10.23 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছে।এই রিপোর্ট Vodafone-Idea-র জন্য অত্যন্ত নেতিবাচক এবং অনুমান করা হচ্ছে যে, Vodafone শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে পারে।

অন্যদিকে, মুকেশ আম্বানি UPI পেমেন্ট ব্যবসায় প্রবেশের কথা ভাবছেন।

Jio-র UPI ব্যবসায় প্রবেশের ফলে:
Paytm এবং Google Pay-এর মতো সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।যেকোনো জায়গায় অর্থ প্রদান করা সহজতর হবে।

Jio টেলিকম সেক্টরে আধিপত্য বিস্তার করছে।Vodafone-Idea-র অবস্থা শোচনীয়।Jio-র UPI ব্যবসায় প্রবেশ টেলিকম এবং পেমেন্ট সেক্টরে বড় প্রভাব ফেলবে।