JP Nadda: অবশেষে উদ্ধার হলো জেপি নাড্ডার স্ত্রীর গাড়ি! গ্রেফতার ২ জন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার স্ত্রী মল্লিকা নাড্ডার গাড়ি চুরি হয়ে গিয়েছিল। দিল্লির গোবিন্দপুরী এলাকায় একটি সার্ভিস সেন্টারে গাড়িটিকে পাঠানোর পর সেখান থেকে গাড়িটি চুরি হয়ে যায় বলে অভিযোগ।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছিল । সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নাড্ডার স্ত্রীর গাড়িটি দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকা থেকে চুরি হয় । গত ১৯ মার্চ বিকেল ৩ থেকে ৪ টার মধ্যে চুরির এই ঘটনা ঘটে বলে সূত্র প্রকাশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, গাড়ির চালক জোগিন্দর বিজেপি সভাপতি জে পি নাড্ডার স্ত্রী মল্লিকা নাড্ডার টয়োটা ফরচুনার গাড়িটিকে গোবিন্দপুরীতে নিয়ে এসেছিলেন এবং তার বাড়িতে খাবার খেতে যান। এ সময়ই গাড়িটি চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের খবর, শাহিদ ও সিভাং ত্রিপাঠী নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন ফরিদাবাদের কাছে বদকালের বাসিন্দা। পুলিশ জানিয়েছে গাড়িটি চুরি করতে আগে থেকে ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। প্রথম দুই অভিযুক্ত একটি ক্রেটা গাড়িতে করে গোবিন্দপুরী এলাকায় পৌঁছয়। নাড্ডার স্ত্রীয়ের SUV চুরি করার পর যাতে ধরা না পড়ে তার জন্য় গাড়ির নম্বর প্লেটও বদলে দেয় তারা। তারপর তারা বদকালের দিকে গাড়িটিকে নিয়ে যায় তারা। গাড়িটি আলিগড়, লখিমপুর খেরি, বেরেলি, সীতাপুর এবং লখনউ হয়ে বারাণসী পৌঁছয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ফরচুনারটিকে নাগাল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছিল।