“আরাবুল, শাহজাহানকে জেলে ঢুকিয়েছি, ওঁরা এক গুণ্ডাকে মন্ত্রী করেছে”-ফের নিশীথকে আক্রমণ মমতার

কোচবিহারে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন বড় সভা। আর সেই সভা থেকেই তুলোধোনা করছে বিরোধীদের। তিনি আজ নাম না করে নিশানা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও এবারের কোচবিহার লোকসভার প্রাথী নিশীথ প্রামানিক কে।
আলিপুরদুয়ারের জনসভা থেকে হুংকার মমতার। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি তো আমাদের কর্মী আরাবুলকে গ্রেফতার করতে পারি, শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তোমরা কেন গুন্ডাকে স্বরাষ্ট্র মন্ত্রী রাখো?’ প্রশ্ন তোলেন মমতা।
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা জবাব, ‘বাংলাকে দুর্নীতি শেখাতে আসতে হবে না। আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়।’
মমতা বলেন, ‘এখানে পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন, তোমরা তাঁকে কাজ করতে দিলে না। সে চলে গেল। এখন আবার আরেকজনকে নিয়ে এসেছে। অর্থাৎ, বৈশাখ মাসে একটা দেবে, জৈষ্ঠ্য মাসে একটা দেবে…পচা ভাদ্রে ডুবে মরবে।’