Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক চিজ পাস্তা, শিখেনিন তৈরির সহজ রেসিপি

পাস্তা খেতে ছোট-বড় সবাই পছন্দ করে। বিভিন্নভাবে রান্না করা যায় পাস্তা। তবে চিজ দেওয়া পাস্তার স্বাদই থাকে আলাদা। শুধু পাস্তা কেন চিজ দেওয়া যে কোনো খাবারের স্বাদ হয় ভিন্ন।

বেশিরভাগ সময় সবাই সাধারণ উপায়েই ঘরে পাস্তা তৈরি করে থাকেন। তবে তা খেতে তো আর রেস্টুরেন্টের মতো হয় না। ঘরেই যদি রেস্টুরেন্টের মতো চিজ পাস্তা খেতে চান তাহলে জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. পাস্তা ৫০০ গ্রাম
২. মুরগি বা গরুর মাংস ৫০০ গ্রাম
৩. সয়া সস ১ টেবিল চামচ
৪. আদা বাটা ১ চা চামচ

৫. রসুন কুচি ২ চেবিল চামচ
৬. টমেটো পিউরি আধা কাপ
৭. টমেটো সস ২ টেবিল চামচ
৮. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৯. ক্রিম ৪ টেবিল চামচ
১০. ওরিগ্যানো ১ চা চামচ

১১. পুদিনা পাতা ১ চা চামচ
১২. গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ
১৩. কাঁচা মরিচ ৪-৫টি
১৪. মোজেরেলা চিজ আধা কাপ ও
১৫. পেঁয়াজপাতা পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চুলায় জল গরম করে লবণ দিয়ে পাস্তা সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে ছোট টুকরা করা মাংস, আদা বাটা, রসুন কুচি, সয়া সস ও মরিচের গুঁড়া দিয়ে ভাজুন।

তারপর টমেটো পিউরি, ক্রিম, কাঁচা মরিচ দিয়ে ভেজে ৪-৫ মিনিট রান্না করুন। তারপর সেদ্ধ করা পাস্তা দিয়ে নাড়তে থাকুন।

এবার পাস্তায় চিজ, ওরিগ্যানো ও পুদিনা পাতা মিশিয়ে নিন। নামানোর আগে আগে উপরে বাকি চিজ ও পেঁয়াজপাতা ছিটিয়ে ২ মিনিট ঢেকে রাখুন।

এতে পাস্তার উপরে দেওয়া চিজগুলো গলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিজ পাস্তা। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *