কংগ্রেস ছেড়ে এবার বিজেপির রিংয়ে, লোকসভার মুখে গেরুয়া শিবিরে বক্সার বিজেন্দ্র সিং

দেশের প্রথম অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং যোগদান করলেন গেরুয়া শিবিরে। এর আগে ২০১৯ সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি।
বক্সার বিজেন্দ্র সিং বলেন, ‘হ্যাঁ, আমি ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েছিলাম। আমি চাই দেখের উন্নয়নের জন্য কিছু করতে। তাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের ভালো করতে চাই আমি।’
অলিম্পিকের পদকজয়ী এই বক্সার বলেন, ‘আমি সর্বদা ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলে এসেছি। এখনও তাই করব। BJP পার্টিতে থাকলে আমি দেশের খেলোয়াড়দের আরও উন্নতি করতে পারব।’
#WATCH | After joining BJP, Boxer Vijender Singh says, "I have joined BJP today for the development of the country and to serve the people…"#LokSabhaElections2024 https://t.co/OCa2lP2gkc pic.twitter.com/vdgCjdGWrz
— ANI (@ANI) April 3, 2024
উল্লেখ্য, এই বিজেন্দ্র সিংই প্রথম অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার। ঐতিহাসিক জয়ের পর বিজেন্দ্র আর বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ভারতের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারেও ভূষিত করা হয় তাঁকে।