OMG! মদ খেয়ে মৃত্যু হলো ৮ জনের, আর্থিক সাহায্যের দাবি করলো পরিবার
July 10, 2022

বিষমদ খেয়ে বর্ধমানে বিষক্রিয়ায় মৃত্যু হলো আরও দুজনের। আর এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন। জানা গেছে তারা দুজিনেই কলেজ মোড়ের একটি দোকান থেকে মদ কিনে খেয়েছিলেন।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা সামনে আসতেই পুলিশ ও আবগারি দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি তারা খাবারের হোটেলে মদ বিক্রি করা নিয়েও প্রশ্ন তুলেছেন। অপরদিকে মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্যর দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, মদ পান বিরোধী প্রচার নিয়ম মাফিক করা হলেও দিন দিন বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা। তরুণ সমাজ থেকে বয়স্ক শ্রেণী ডুব দিচ্ছেন মোদের নেশায়। প্রতিদিনই যে বাড়ছে নেশা গ্রস্ত মানুষের সংখ্যা তার প্রমান পাওয়া যায় সাম্প্রতিক সময়ে এই বিভাগ থেকে রাজস্ব বৃদ্ধির হার দেখে।