OMG! ট্রাফিকে দাঁড়িয়েই UPSC র প্রস্তুতি ফুড ডেলিভারি বয়ের, মুহূর্তেই ভিডিও ভাইরাল

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে

ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত এক ডেলিভারি এজেন্ট ট্রাফিকে দাঁড়িয়েই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যানজটপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিনি মোবাইলে ভিডিও দেখে ব্যস্ত পরীক্ষার প্রস্তুতিতে।

এখনও পর্যন্ত ভাইরাল হওয়া ভিডিওটিতে ৬৬ হাজারেরও বেশি দর্শক দেখেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ারও করেছেন অনেকে।