OMG! গ্যাস সিলিন্ডার ফেটে ৩ শিশু সহ নিহত একই পরিবারের ৪ জন, চঞ্চল এলাকায়

শনিবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলার দামরি গ্রামে একটি বেদনাদায়ক ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক মহিলা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে।

দেওরিয়ার এসপি সংকল্প শর্মা জানিয়েছেন, এদিন সকালে ওই মহিলা বাড়িতে জলখাবার বানাচ্ছিলেন। সেই সময় গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হন মহিলা ও তিন সন্তানের।

বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফরেনসিক অফিসাররা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।