বিশেষ: ১৫ বছর ধরে শুধু চক খেয়ে বেঁচে আছেন!, কোথায় থাকেন এই মহিলা?

কত মানুষ কত কিছু খেয়ে বেঁচে থাকে! যেমন কেউ একেবারে নিরামিষ খাবার খান। পেঁয়াজ-রসুন পর্যন্ত ছুঁয়ে দেখেন না! তেমনই কেউ কেউ আবার মাছ-মাংস ছাড়া খাবার মুখেই তুলতে পারেন না! মানুষের নানারকম খাদ্যের অভ্যাস দেখতে পাওয়া যায়। কিন্তু তাই বলে চক খাওয়া?
শুনতে অবাক লাগলেও সত্যি যে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, সেই চক ১৫ বছর ধরে খেয়ে যাচ্ছেন এক নারী।

সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, এই নারীর নাম মল্লভা। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বান্দনকাল গ্রামের বাসিন্দা। বেশ কিছু বছর আগে কাজ থেকে বাড়ি ফিরে মল্লভা ভাত খেতে বসেন। ওই সময় বাসনে তিনি পোকা দেখতে পান। এরপরই সেই ভাত সঙ্গে সঙ্গে ফেলে দেন মল্লভা। ঘরে খাবার মতো আর কিছুই ছিল না। ওই সময় তাঁর চোখ পড়ে কয়েকটি চকের ওপর। খিদে মেটাতে চকগুলো খেয়ে নিয়ে পানি নেন তিনি। এরপর থেকেই মল্লভের চক খাওয়া শুরু হয়।

মল্লভা জানান , ১৫ বছর ধরে চক খেয়ে বেঁচে থাকার পরেও কোনও শারীরিক অসুবিধা নেই তার। এখন চক খাওয়া তার অভ্যেসে পরিণত হয়েছে। জানা যায়, চকের বদলে সাধারণ খাবার খেলে শরীর খারাপ হয় মল্লভার। এই খবর সামনে আসার পর থেকে চমকেছেন বহু মানুষ!

এ নিয়ে ভারতীয় চিকিৎসক মহেশ রাও বলেন, আমি এমন ঘটনা এর আগে দেখিনি। কীভাবে শুধু চক খেয়ে তিনি বেঁচে আছেন তা পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।