OMG! পাগল বলায় ছুরি নিয়ে বান্ধবীর ওপর ঝাঁপিয়ে পড়ল বন্ধু, অল্পের জন্য বাঁচলো প্রাণ

মজা করে বন্ধুকে পাগল বলছিলেন এক তরুণী। কিন্তু সেই বলাই যে তার জন্য কাল হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সে। পাগল বলার অপরাধে তার ওপর ঝাঁপিয়ে পড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে বন্ধু।
শুক্রবার ভারতের দিল্লির মুখার্জি নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঐ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতর করেছে পুলিশ। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তার কারণ খুঁজছে তারা।
শুক্রবার দিল্লির মুখার্জি নগর এলাকার এক লাইব্রেরির সামনেই আমান নামে এক তরুণ তার বান্ধবীর ওপর চড়াও হন। ভাইরাল হওয়া এ ঘটনার দৃশ্যে দেখা যাচ্ছে, এক তরুণ ছুরি উঁচিয়ে এক তরুণীর দিকে ছুটে যাচ্ছেন। তারপর ওই তরুণীকে কোপাতে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত তরুণের আক্রমণ থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন ওই তরুণী।
#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March.
The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
— ANI (@ANI) March 24, 2024
কেন আচমকা তার ওপর আক্রমণ করেছিলেন ওই তরুণ, পুলিশের সেই প্রশ্নে তরুণী জানান, মজার ছলে তাকে পাগল বলা হয়। কিন্তু তাতে এমন ঘটনা ঘটবে, তা বুঝতে পারেননি ওই তরুণী। তার কথায়, আচমকাই পাশের এক সবজির দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে সে আক্রমণ করে।