Gold Gujiya: বাজারে ‘ট্রেন্ড’ করছে সোনার গুজিয়া! কোথায় মিলবে, জেনেনিন কত দাম?

হোলি এসে গেছে। রঙের উৎসব উদযাপনের জন্য সারাদেশে প্রস্তুতি তুঙ্গে।এই উৎসবে মিষ্টি অপরিহার্য। রঙ খেলার পর মিষ্টি মুখ না হলে তো জমে না!এই বাজারে এসে গেছে সোনার গুজিয়া!
কোথায় এই সোনার গুজিয়া?
উত্তর প্রদেশের মিরাটে এই বছর হোলির আগে বাজারে এসেছে এই বিশেষ গুজিয়া।
কেন এত জনপ্রিয়?
২৪ ক্যারেট সোনার কাজ করা এই গুজিয়া দেখতেও অসাধারণ। ভিতরে মাওয়া ও ড্রাই ফ্রুটে ঠাসা, এই গুজিয়ার স্বাদও অনন্য।হোলির মতো বিশেষ উৎসবে অতিথি আপ্যায়নের জন্য অনেকেই এই গুজিয়া কিনছেন।
কত দাম?
সাধারণ গুজিয়ার দাম প্রতি কেজি ৪৫০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত।কিন্তু এই সোনার গুজিয়ার দাম কেজি প্রতি ১৭ হাজার টাকা!১১০০ টাকায় ২টি গুজিয়া এবং ২০০০ টাকায় ৪টি গুজিয়ার গিফট প্যাকও পাওয়া যাচ্ছে।
বিক্রি কেমন?
প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হচ্ছে এই গুজিয়া।মিষ্টির দোকানের মালিক সমীর থাপার জানান, ইতিমধ্যেই ১০০টিরও বেশি গিফট প্যাক বিক্রি হয়েছে।
আরও অনেক অর্ডার আসছে।
সোনার গুজিয়া: কেবল মিষ্টি নয়, একটি অভিজ্ঞতা!