BigNews: ফের বাংলায় উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, গ্রেফতার ৬ জন

লোকসভা নির্বাচনের আগে হাওড়া স্টেশনে ৫০ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে জিআরপি।
বৃহস্পতিবার সকালে নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে জিআরপি আধিকারিকরা ৬ জনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।ধৃতদের মধ্যে দু’জন পাঁশকুড়া ও চারজন লখনউয়ের বাসিন্দা।তাদের দাবি, ব্যবসার কারণে কেনাকাটা করার জন্য কলকাতায় এসেছিলেন তারা।কিন্তু কোথা থেকে এসেছিল এই টাকা, কার কাছে পাঠানো হচ্ছিল? স্পষ্ট উত্তর দিতে পারেননি তারা।কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলা হয়।উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
টাকা কারা পাঠাচ্ছেন ও কার কাছে পাঠানো হচ্ছিল? তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে জিআরপি।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নির্বাচনের আগে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে হাওড়া স্টেশনে কেন এসেছিলেন তারা? তা খোঁজার চেষ্টা করছে পুলিশ।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ঘটনা বেশ গুরুত্বপূর্ণ।এই বিপুল পরিমাণ টাকা কোথায় থেকে এসেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল? তা জানতে রাজ্যের মানুষ অপেক্ষায়।
এই ঘটনার কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ED তল্লাশিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছিল।