“হে জাহ্নবী…”, বলিউড এই নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অশ্বিন? পাঠালেন ❤️ ইমোজি

ক্রিকেট মাঠে প্রেম-প্রেম ভাব! লাল হার্টের ছড়াছড়ি! এবার এক ভারতীয় স্পিনারের মন নাকি ডগমগ হয়েছে এক তারকা সন্তানের জন্য। সেই তারকা সন্তান ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন বলিউডে। তিনি শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। তিনি নাকি বুকে ব্যথা ধরিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দন অশ্বিনের।

কী ঘটেছে?
জাহ্নবী কাপুরের একটি ফ্যানপেজে অশ্বিন লাল হার্ট ❤️ দিয়েছেন এবং লিখেছেন, “হে জাহ্নবী…”।জাহ্নবী পাল্টা জবাব দিয়েছেন, “দারুণ হয়েছে ব্যাপারটা…”।

জাহ্নবীর সেলেব্রিটি ক্রাশ হলেন অক্ষয় খান্নার দাদা রাহুল খান্না।এর আগে দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের জন্যও মন দুর্বল হয়েছিলেন জাহ্নবী।বর্তমানে জাহ্নবী নাকি ছোটবেলার প্রেমিক শিখর পাহাড়িয়ার সাথে প্রেম করছেন।শিখর এক রাজনীতিক পরিবারের ছেলে।জাহ্নবী নাকি শিখরকেই বিয়ে করবেন, তেমনই কান পাতলে শোনা যায় বলিউডে।
অশ্বিনের বার্তা কি জাহ্নবীর জন্য?

অশ্বিনের লাল হার্ট ❤️ এবং মন্তব্য নেটমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।অনেকে মনে করছেন অশ্বিন জাহ্নবীর প্রতি আকৃষ্ট।আবার অনেকে মনে করছেন এটি হয়তো কেবল একটি বন্ধুত্বপূর্ণ মন্তব্য।আসলে কী ঘটেছে তা কেবল অশ্বিন এবং জাহ্নবীই জানেন। তবে এই ঘটনা বলিউড এবং ক্রিকেট পাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।