কবে মিলবে ‘কাকু’-র কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট? সিবিআই-কে প্রশ্ন বিচারপতি সিনহার

প্রাথমিক দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাট কাকুর ভয়েস স্যাম্পল রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একইসাথে লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার উৎস সম্পর্কেও জানতে চেয়েছেন আদালত।
সুজয়কৃষ্ণ ভদ্র প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার একজন অভিযুক্ত।তদন্তে তার ভয়েস স্যাম্পল পরীক্ষার অনুমতি দেয় আদালত।
গত জানুয়ারিতে জোকা ইএসআই হাসপাতালে তার ভয়েস স্যাম্পল পরীক্ষা করা হয়।কিন্তু দু’মাস পার হলেও এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।
বিচারপতি জানতে চান, ‘ডিভিশন বেঞ্চে কি বিচারাধীন রয়েছে?’মামলাকারীর আইনজীবী জানান, ‘প্যানেল প্রকাশের বিষয়টি আদালতে বিচারাধীন।’
বিচারপতি তদন্তকারীদের জিজ্ঞাসা করেন, ‘আপনারা কি টাকার উৎস পেয়েছেন?’CBI-এর পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত। অনেক অ্যাটাচমেন্ট করা হয়েছে। সিবিআই অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে।’বিচারপতি জানতে চান, ‘তদন্ত কি দ্রুত শেষ হবে?’
CBI-এর পক্ষ থেকে বলা হয়, ‘স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির তদন্ত দিয়ে এই মামলা শুরু হয়। এরপর পুরসভা, রেশন প্রসঙ্গও আসে।’বিচারপতি কালীঘাট কাকুর ভয়েস স্যাম্পল রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘দু’মাস সময় পার হয়ে গেছে। CFSL-এর সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।’
CBI-এর পক্ষ থেকে বলা হয়, ‘পরের দিন এই বিষয়ে তারা আদালতে তথ্য দেবে।’
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।
তদন্তে আরও একাধিক নাম উঠে আসে।