সন্দেশখালি নিয়ে মুখ খুললেন শাহজাহান! জেনেনিন কী বললেন তিনি?

সন্দেশখালি কাণ্ড নিয়ে সকলের অধীর আগ্রহের মধ্যে শেষ পর্যন্ত মুখ খুললেন শেখ শাহজাহান। গ্রেপ্তারির পর শুক্রবার নিজাম প্যালেস থেকে শারীরিক পরীক্ষার জন্য বের করা হলে তিনি সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে বলেন, “আল্লা আছে, বিচার একদিন হবেই। সব মিথ্যে কথা।”
শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শারীরিক পরীক্ষার জন্য। আজই তাকে আদালতে পেশ করা হবে। নিজাম প্যালেস থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা জামা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হেফাজতে যাওয়ার পর বদলেছে শাহজাহানের শারীরিক ভাষা। গত বৃহস্পতিবারের ঠাট-বাট দেখা যায়নি শাহজাহানের। উধাও হয়েছে ধোপদুরস্ত সাদা কুর্তা-পাজামা। বদলে গায়ে চেপেছে সাদা টি শার্ট। ভাবভঙ্গিতেও ‘দাপট’-এর লেশমাত্র নেই বলে মনে করেছেন শাহজাহানের পুরনো পরিচিতরা।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের আক্রমণ এবং ফেরার অভিযোগে সিবিআই-এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান।