Aadhaar-Voter লিংক না থাকলে ভোট দিতে পারবেন না? জেনেনিন কী জানাচ্ছে কেন্দ্র?

আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। নির্বাচন কমিশন মনে করে এটি সম্মতি নির্ভর হওয়া উচিত, কিন্তু কেন্দ্রীয় সরকার এটিকে বাধ্যতামূলক করতে চায়।

কেন্দ্রীয় আইন মন্ত্রক নির্বাচন কমিশনের আইন সংশোধনের প্রস্তাব খারিজ করে দিয়েছে।মন্ত্রক বলেছে, আইন পরিবর্তনের কোনও প্রয়োজন নেই এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যাই যথেষ্ট।কমিশনকে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে যেখানে বলা হবে নাগরিকদের আধার তথ্য প্রদান করা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
আধার কার্ডের তথ্য না দিলেও কারও নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে।

বিতর্কের মূল কারণ:
কিছু নাগরিক আধার তথ্য ভাগ করে নেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছে।তারা গোপনীয়তা এবং অপব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন।

আইনি জটিলতা:
সুপ্রিম কোর্ট আধার ব্যবহারের বৈধতা দিয়েছে, তবে গোপনীয়তার অধিকার ও স্বার্থের মধ্যে তাল মিলিয়ে।১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করা হয়েছে আধার তথ্য সংগ্রহের জন্য, কিন্তু কিছু ধারা আরও স্পষ্ট করা প্রয়োজন।

ভবিষ্যতের পদক্ষেপ:
নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করবে আধার তথ্য প্রদানের বিষয়ে স্পষ্টতা আনতে।কেন্দ্র সরকার আইন সংশোধন করতে পারে ভবিষ্যতে।

উল্লেখযোগ্য তথ্য:
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার ও ভোটার সংযুক্তিকরণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কমিশন সংগ্রহ করেছে ৬৬ কোটি ২৩ লাখ মানুষের আধার তথ্য।এটি দেশের মোট ভোটদাতাদের ৯৬.৯৯ শতাংশ।