OMG! বার বার বমি, মুখ থেকে বার হচ্ছে রক্ত? রেস্তোরাঁয় মুখশুদ্ধি খেতেই ঘটলো বিপত্তি

মুখশুদ্ধি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন গুরুগ্রামের একটি রেস্তোরাঁয় খেতে আসা ৫ জন। পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ খাবার পর তাদের মুখশুদ্ধি দিয়েছিলেন।
অমিত কুমার নামে এক ব্যক্তি তার স্ত্রী ও বন্ধুদের নিয়ে গুরুগ্রামের সেক্টর ৯০-র একটি রেস্তোরাঁয় খেতে যান।খাবার পর রেস্তোরাঁ কর্মীরা তাদের মুখশুদ্ধি দেন।
মুখশুদ্ধি খাওয়ার পর সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন ৫ জন।তাদের ক্রমাগত বমি হতে থাকে এবং মুখ থেকে রক্ত বের হয়।
বর্তমানে ৫ জন-ই হাসপাতালে চিকিৎসাধীন।
অমিত কুমার অভিযোগ করেন যে, তাদের শারীরিক অবস্থার অবনতি হলেও রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।তাদের কোন হেলদোল ছিল না।
পুলিশি পদক্ষেপ:
অমিত কুমার গুরুগ্রাম পুলিশে ফোন করে সাহায্য চান।পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে।ঘটনায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রেস্তোরাঁয় খাবার পর মুখশুদ্ধি খাওয়ার আগে সাবধান।মুখশুদ্ধির উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ সম্পর্কে নিশ্চিত হন।অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।