OMG! গোডাউন ভর্তি নকল ব্র্যান্ডেড চালের প্যাকেটে, ব্যবসায়ীর দোকান-গোডাইনে পুলিশি হানা

ইসলামপুর থানার পুলিশ রামগঞ্জের এক চাল বিক্রেতার দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে বহুল প্রচলিত একটি চাল প্রস্তুতকারী সংস্থার নকল প্যাকেটে চাল বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ চালের বস্তা বাজেয়াপ্ত করেছে।

ব্যবসায়ী বিমল কুমার আগরওয়ালা ইসলামপুরের একটি সংস্থার চালের প্যাকেট নকল করে খারাপ চাল ভরে বিক্রি করছিলেন।সংস্থার তরফে তাকে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেছিলেন।

নকল প্যাকেটে আসল প্যাকেটের মতো ফোন নম্বর লেখা ছিল না।নকল প্যাকেটের ফোন নম্বর চেক করলে আসলটির সাথে মিল পাওয়া যায়নি।

বিমল কুমার আগরওয়ালা অভিযোগ অস্বীকার করেছেন।তিনি দাবি করেছেন যে, নকল বলে অভিযোগ করা প্যাকেটগুলি তিনি সঞ্জয় কুমার কুণ্ডু (সংস্থার কর্ণধার) থেকেই নিয়েছেন।নতুন করে চাল নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।তাকে ফাসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।উভয় পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার জেরে গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।