“রাজ্য সরকার চায়নি, সন্দেশখালির অপরাধী গ্রেপ্তার হোক”-সরকারকে কটাক্ষ মোদির

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বাংলার ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টার্গেটকে আরও বাড়িয়ে দিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে তিনি ঘোষণা করেছেন, বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটাতে হবে। লোকসভায় ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে বিজেপি কর্মীদের লড়াইয়ের ডাক দিয়েছেন মোদী।

মোদীর বক্তব্য:
মোদী বলেন, রাজ্য সরকারের “অত্যাচার” এবং “বিশ্বাসঘাতকতা”র জন্য বাংলা “নিরাশ”।তৃণমূল “পরিবারতন্ত্র” এবং “দুর্নীতি”তে মনোযোগী, বাংলার উন্নয়নে নয়।তৃণমূল চায় বাংলার মানুষ “গরিব” থাকুক, যাতে তারা “খেলা চালিয়ে যেতে পারে”।মোদী রাজ্যের শিক্ষক নিয়োগ, রেশন, এবং গরু পাচার কেলেঙ্কারির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘বাংলার পরিস্থিতি এমন, এখানে পুলিশ নয় অপরাধীরা ঠিক করে তাকে কখন ধরা হবে।’ সন্দেশখালি ইস্যুতে সুর চড়িয়ে নমো বলেন, ‘মা, মাটি, মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল।কিন্তু রাজ্য সরকার চায়নি, সন্দেশখালির (Sandeshkhali) অপরাধী গ্রেপ্তার হোক। সন্দেশখালির নারীশক্তি রুখে দাঁড়িয়েছিল। তাই বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে।”