ভোটারদের পাকা সেতুর দাবি, পূরণ না হলে ভোট বয়কটের ডাক বাংলার এই জেলায়

দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবিতে রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের চর এলাকার গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ রাখতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

প্রশাসনের সমস্ত মহলে চিঠি, স্থানীয় বিধায়ককে জানানো, বিধায়কের প্রতিশ্রুতি সত্ত্বেও সেতু নির্মাণ না হওয়ায় ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। পড়ুয়ারাও এই আন্দোলনে শামিল হয়েছে।

এলাকার জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেতু নির্মাণের আশ্বাস দিলেও বিজেপি নেতৃত্ব তৃণমূল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি।

গ্রামবাসীদের অভিযোগ:
৪০-৪৫ বছর ধরে উপযুক্ত যোগাযোগ ব্যবস্থার জন্য দাবি জানিয়ে আসছেন।ফুলহর নদীর ক্যানালের উপর এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করেন।বিধানসভা ভোটের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি ভোটের পর ভুলে যান বিধায়করা।

ছাত্রীদের অভিযোগ:
স্কুলে যেতে এই বেহাল সাঁকো দিয়ে যেতে হয়।সাইকেল ভাঙে, জলে পড়ে যায়।ভাড়া গুনতে হয়।

জনপ্রতিনিধির বক্তব্য:
ভোট বয়কট সমাধান নয়।গ্রামবাসীদের দাবি ন্যায্য।টাকার অভাবে আগে কাজ করা যায়নি।এবার জেলা পরিষদের দায়িত্বে থাকায় সেতু নির্মাণ করা হবে।