BigNews: বাংলাকে ১০,৬৯২ কোটি টাকা দিল কেন্দ্র সরকার, জেনেনিন কোন খাতে এলো এত টাকা?

লোকসভা নির্বাচন (Loksabha Election) ঘাড়ে। এই আবহে কেন্দ্রীয় সরকার (Central Government) রাজ্য (West Bengal)-কে বড়সড় উপহার দিল। মমতার বাংলাকে একলপ্তে ১০,৬৯২ কোটি টাকা বরাদ্দ দিল মোদী সরকার।

কোন খাতে এত টাকা?
কর সংক্রান্ত খাতে দেশের ২৮টি রাজ্যকে মোট ১,৪২,১২২ কোটি টাকা দেওয়া হয়েছে।বাংলা পেয়েছে ১০,৬৯২ কোটি টাকা।বরাদ্দের নিরিখে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ।

প্রথম তিন স্থানে:
উত্তরপ্রদেশ: ২৫,৪৯৫ কোটি টাকা
বিহার: ১৪,২৯৫ কোটি টাকা
মধ্যপ্রদেশ: ১১,১৫৭ কোটি টাকা

সমাজ কল্যাণমূলক প্রকল্প ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্য সরকারকে সুযোগ গড়ে দিতে এই বরাদ্দ।

রাজ্য সরকারের দাবি:
কেন্দ্র এক লাখ কোটি টাকার বেশি আটকে রেখেছে।১০০ দিনের কাজের টাকা নিজের কোষাগার থেকে মেটাতে শুরু করেছে রাজ্য।কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবি তুলে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীরা।

এই টাকা কোন খাতে খরচ করবে রাজ্য সরকার? লোকসভা নির্বাচনের আগে এই বরাদ্দ কতটা প্রভাব ফেলবে?

কেন্দ্র-রাজ্য সম্পর্ক দিন দিন আরও তিক্ত হয়ে উঠছে।এই বরাদ্দ সেই সম্পর্ক কতটা উন্নত করবে তা সময়ই বলবে।