নীতীশের প্রত্যাবর্তনে বিহারে ‘মোদী ম্যাজিক’? না কি ক্ষমতায় তেজস্বী? জেনেনিন সমীক্ষা রিপোর্ট

লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিহার-এর রাজনীতিতে নীতীশ কুমারের দল বদল নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জি নিউজ ম্যাট্রিজের জনমত সমীক্ষা অনুযায়ী, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে NDA পেতে পারে ৩৭টি আসন। বিরোধী জোট ইন্ডিয়া পেতে পারে ৩টি আসন।

ভোটের শতাংশের দিক থেকে, NDA পেতে পারে ৫৩ শতাংশ ভোট। ইন্ডিয়া জোটের ঝুলিতে যেতে পারে ৩১ শতাংশ ভোট। অন্যরা ১৬ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে।

নীতীশ কুমারের দল বদলের ফলে NDA-এর লাভ হয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে সহমত নন রাজ্যের ২২ শতাংশ মানুষ। তাদের মতে, নীতীশকে ছাড়াই NDA যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত তাহলে ৩০ থেকে ৩১টি আসন জয়ের সম্ভাবনা ছিল।

নীতীশ কুমারের জনপ্রিয়তা সম্পর্কে নির্বাচনী সমীক্ষায় অংশ নেওয়া জনগণের মতামত বিভক্ত। ৪১ শতাংশ মানুষের বিশ্বাস, এতে নীতীশ কুমারের জনপ্রিয়তা বাড়বে। ২১ শতাংশের বিশ্বাস কিছুটা হলেও সুবিধা হতে পারে। ২২ শতাংশ মানুষের মতে, নীতীশ কুমারের জনপ্রিয়তা কমেছে।

এই জনমত সমীক্ষা ৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি মধ্যে পরিচালিত হয়েছিল।

উল্লেখ্য, নির্বাচনে আগে জনমত সমীক্ষার মাধ্যমে মানুষের মনোভাব কী তার একটা ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু ভোট শতাংশকে আসনে রূপান্তরিত করার প্রক্রিয়াটি জটিল। এবং এটা প্রায় কখনওই ত্রুটিমুক্ত হয় না। যে কারণে জনমত এবং বুথ ফেরত সমীক্ষা অনেক সময়ই মেলে না। কিন্তু সমীক্ষার ফল না-মিললেও ভোটারদের মনোভাব আঁচ করার ক্ষেত্রে এই ধরনের সমীক্ষার গুরুত্ব স্বীকার করা হয় সর্বত্রই।

এই সমীক্ষা অনুযায়ী, বিহারে NDA জোট আসন সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে, ভোটের ফলাফল কী হবে তা নির্বাচনের পরই জানা যাবে।