মার্চের প্রথমেই বাড়ল LPG সিলিন্ডারের দাম, জেনেনিন কত হলো দাম?

মার্চ মাসের ১ তারিখে গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা সত্যি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে তেল সংস্থাগুলো। এর ফলে রেস্তোরাঁ ও হোটেল মালিকদের উপর চাপ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে 25.50 টাকা। কলকাতায় এই দাম বৃদ্ধির পরিমাণ 24 টাকা এবং চেন্নাইতে 23.50 টাকা।
নতুন রেট অনুযায়ী:
দিল্লিতে: 1795 টাকা (পূর্বে 1769.50 টাকা)
কলকাতায়: 1911 টাকা (পূর্বে 1887 টাকা)
মুম্বইতে: 1749 টাকা (পূর্বে 1724.50 টাকা)
চেন্নাইতে: 1960 টাকা (পূর্বে 1936.50 টাকা)
গার্হস্থ্য LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। 2023 সালের অগাস্ট মাসের পর থেকেই 14 কেজির LPG সিলিন্ডারের দাম স্থির রয়েছে।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বাজারে বিক্রি হওয়া খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ হোটেল মালিকরা খাবারের প্লেটের দাম বৃদ্ধি করে এই টাকার বোঝা গ্রাহকদের পকেটেই ফেলতে পারে।
এছাড়াও, বিমানের জ্বালানির (ATF) দামও বৃদ্ধি করা হয়েছে। কেজি প্রতি 624.37 টাকা বৃদ্ধি পেয়েছে ATF-এর দাম। এই নতুন বৃদ্ধি মার্চের শুরু থেকেই কার্যকর করা হয়েছে।