মর্মান্তিক ঘটনা! বাংলদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৪৩ জন

ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৪৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাততলা ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৃতীয় তলার একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতে অবস্থিত অন্যান্য রেস্টুরেন্টেও ধরা পড়ে। প্রতিদিন সন্ধ্যার পর এই রেস্টুরেন্টগুলোতে ক্রেতাদের ভিড় থাকে। অনেক পরিবার সেখানে খেতে আসেন। আগুন লাগার পর অনেক মানুষ লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচাতে চেষ্টা করেন।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের মধ্যে ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ওই ভবনের ভিতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই ভবনের নিচের তলায় অবস্থিত একটি কফির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।

এই ঘটনা আবারও বাংলাদেশের বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব তুলে ধরেছে। সরকারের উচিত এই বিষয়ে গুরুত্বারোপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এই ঘটনায় নিহতদের প্রতি আমাদের গভীর শোক প্রকাশ এবং আহতদের সুস্থতা কামনা করি।