লিভ ইন পার্টনারের উচ্চাকাঙ্খা! EMI-বিয়ে নিয়ে অশান্তিতের জেরেই কি খুন সার্থক?

দমদমের মধুগড় এলাকায় মঙ্গলবার রাতে লিভ-ইন পার্টনার সার্থক দাস-কে খুন করেছেন সংহতি পাল। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিয়ের প্রস্তাব নিয়ে ঝামেলার জের ধরেই এই ঘটনা ঘটেছে।
সংহতি একজন মেক-আপ শিল্পী। সম্প্রতি তিনি একটি রেস্তোরাঁও খুলেছিলেন। রেস্তোরাঁর জন্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছিল, যার ইএমআই-এর অর্ধেক অংশ মেটানোর কথা ছিল সার্থকের। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি টাকা দিচ্ছিলেন না।
সংহতি বারবার বিয়ে করতে চাইলেও সার্থক রাজি ছিলেন না। অন্য কারো সঙ্গে সম্পর্কের কারণেই তিনি বিয়েতে রাজি হচ্ছিলেন না বলে সন্দেহ করতেন সংহতি।
মঙ্গলবার রাতে এই সব বিষয় নিয়ে ঝামেলা শুরু হয় তাদের। আচমকা রান্নাঘরের ছুরি নিয়ে সার্থকের পেটে আঘাত করেন সংহতি।
সার্থক একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ও ফটোগ্রাফার ছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সংহতির কড়া শাস্তির দাবি তুলতে শুরু করেছেন অনেকে।
পুলিশ সূত্রের খবর, সংহতির আগে বিয়ে হয়েছিল। দু’জনের একটি ছেলেও আছে। কিন্তু দু’বছর আগে ডিভোর্স হয়ে যায়। এর কয়েক মাস পরেই সার্থকের সঙ্গে পরিচয় হয় তাঁর।
সার্থকের মৃত্যুর ঘটনায় দমদম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সংহতিকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনা আবারও লিভ-ইন সম্পর্কের ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে। পরিবার ও সমাজের স্বীকৃতি ছাড়া এমন সম্পর্কে ঝাঁপ দেওয়ার আগে সকলেরই ভেবে দেখা উচিত।