পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান, দেখেনিন আইনের কী কী ‘ধারা’ লাগানো হয়েছে ?

এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতার কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যায়নি।
আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলি ২-৩ বছর আগের।তদন্ত চলছে, তথ্যপ্রমাণ সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে।
ইডির ভূমিকা:
এডিজি প্রশ্ন তুলেছেন, রাজ্য পুলিশের ওপর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডির কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি।
গ্রেফতারের বিবরণ:
বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়।কার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সেটা আদালতে জানানো হবে।
আইনি পদক্ষেপ:
আদালতে পেশ করে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।তাঁর বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯ সহ বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা:
সন্দেশখালির ২৩ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।শেখ শাহজাহানের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েন করা হয়েছে।ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর এবং সন্দেশখালির বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
অন্যান্য:
গত মাসের ৫ তারিখ ইডির ওপর হামলার ঘটনার পর থেকে শাহজাহান পলাতক ছিলেন।পুলিশ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ অস্বীকার করা হয়েছে।সন্দেশখালিতে যাওয়া জনপ্রতিনিধিদের উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আবেদন জানানো হয়েছে।