ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য যত ঘটনা (৬ জুলাই)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৪১৫ – চেক ধর্মীয় সংস্কারবাদী জান হুসকে ক্যাথলিক কাউন্সিল কর্তৃক জীবন্ত পুড়িয়ে হত্যা।
১৫০৫ – সিকান্দার শাহ লোদির রাজত্বকালে ভয়ানক ভূমিকম্পে আগ্রা বিধ্বস্ত হয়।
১৮৮৫- সালের এ্ই দিনে বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিষ্কার করেন।
১৮৭৭ – নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
১৮৯২ – দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।
১৯০১ – ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
১৯১৯ – বিশ্বের প্রথম বিমান [ব্রিটিশ আর-৩৪] আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৪৪ – সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন।
১৯৪৫ – নিকারাগুয়ার প্রথম জাতিসংঘের সনদ গ্রহণ।
১৯৪৬ – জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।
১৯৪৭ – সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে।
১৯৫২ – লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল।
১৯৫৩ – রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
১৯৬৪ – তিয়াত্তর বছর ব্রিটিশ অধিকারে থাকার পর মালায়ি [ন্যায়াসাল্যান্ড] স্বাধীনতা লাভ করে।
১৯৬৭ – নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।
১৯৭১ – কামুজু বান্দার নিজেকে মালাবি’র আজীবন প্রেসিডেন্ট ঘোষণা।
১৯৭৯ – মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়।
১৯৯১ – জার্মান টেনিস তারকা স্টেফিগ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন।
১৯৯৯ – ইসরাইলের পার্লামেন্টে ইহুদ বারাককে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৮৩৭ – রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক।
১৮৬৬ – নগেন্দ্রনাথ বসু, বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
১৮৭৭ – নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
১৮৮৭ – মার্ক শাগাল, বেলারুশিয়-রুশ-ফরাসি শিল্পী।
১৮৯০ – ধন গোপাল মুখোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী।
১৯০১ – ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
১৯০৬ – বিখ্যাত ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি।
১৯০৭ – ফ্রিদা কাহলো, মেক্সিকীয় চিত্রশিল্পী।
১৯২১ – ন্যান্সি রিগ্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রোনাল্ড রেগনের সহধর্মণী।
১৯২৩ – বয়সিয়েছ জারুজেলস্কি, পোলিশ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ।
১৯২৪ – মহিম বরা, ভারতের অসমের একজন গল্পকার, কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ ছিলেন।
১৯৩৫ – ক্যান্ডি বার, মার্কিন স্ট্রিপার, ব্যঙ্গাত্মক নর্তকী, অভিনেত্রী, এবং প্রাপ্তবয়স্ক মডেল।
১৯৩৫ – চতুর্দশ দলাই লামা, ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
১৯৪০ – নুরসুলতান নাজারবায়েভ, কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি।
১৯৪১ – ডেভিড ক্রিস্টাল, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী, একাডেমিক এবং লেখক।
১৯৪৬ – জর্জ ডব্লিউ বুশ, মার্কিন যুক্তরাষ্ট্র এর ৪৩তম প্রেসিডেন্ট।
১৯৪৬ – পিটার সিঙার, অস্ট্রেলিয়ান দার্শনিক।
১৯৪৬ – সিলভেস্টার স্ট্যালোন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।
১৯৪৯ – নোলি দে কাস্ত্রো, ফিলিপিনো সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯৫১ – জেফ্রি রাশ, অস্ট্রেলিয়ান অভিনেতা ও প্রযোজক।
১৯৫২ – হিলারি ম্যান্টেল, ইংরেজ মহিলা ঔপন্যাসিক, ছোট গল্প লেখিকা, প্রাবন্ধিক।
১৯৫৩ – মাহমুদুর রহমান, বাংলাদেশী প্রকৌশলি, সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯৭৭ – মাখায়া এনটিনি, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ফাস্ট বোলার।
১৯৮০ – এভা গ্রিন, ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।
১৯৮৫ – রণবীর সিং, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৫৩৫ – থমাস মুর, ইংরেজ আইনজ্ঞ, সমাজবিজ্ঞানী, দার্শনিক, লেখক ও কূটনীতিক।
১৬১৪ – রাজা মানসিংহ, রাজা ভগবান দাসের পালিত পুত্র।
১৮৫৪ – জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিদ।
১৮৯৩ – গি দ্য মোপাসাঁ, ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক।
১৯৪০ – জমিরুদ্দিন আহমদ, হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক।
১৯৬২ – উইলিয়াম ফকনার, সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক।
১৯৭১ – লুইস আর্মস্ট্রং, মার্কিন ট্রাম্পেট বাদক ও জ্যাজ সঙ্গীতশিল্পী।
১৯৭৬ – ঝু দে, চীনের একজন সর্বাধিনায়ক, সেনাপতি, রাজনীতিবিদ, বিপ্লবী এবং চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম অগ্রদূত।
১৯৮৯ – জানোস কাদার, হাঙ্গেরিয়ান কমিউনিস্ট নেতা।
২০০২ – ধীরুভাই অম্বানী, ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা।
২০০২ – জন ফ্রাঙ্কেনহাইমার, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক।
২০১৭ – হরিপদ কাপালী, বাংলাদেশি কৃষক, হরি ধানের উদ্ভাবক।
২০১৮ – শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও-এর প্রতিষ্ঠাতা।
২০২০ – এন্ড্রু কিশোর, বাংলাদেশি গায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *