SPORTS: ৫ম টেস্টের আগে বড় ধাক্কা ভারতের, খেলতে পারবেন না তারকা ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা আসতে পারে। খবর রয়েছে যে, টিম ইন্ডিয়ার সিনিয়র ব্যাটার কেএল রাহুল 5th টেস্টে খেলতে পারবেন না। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি।

প্রথম টেস্টের পর থেকেই চোটের কারণে রাহুলকে ভারতীয় দলে দেখা যায়নি।গত বছর তার কোয়াড্রিসেপসে সার্জারি হয়েছিল।ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলার সময় রাহুলের পুরনো চোট আবার মাথাচাড়া দিয়েছে।তার পেশিতে টান ধরেছে।

BCCI এবং NCA রাহুলকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়েছে।ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, রাহুলের 5th টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বোর্ড রাহুলকে ধর্মশালায় খেলানোর ঝুঁকি নিতে চায় না।

রাহুলের বিকল্প হিসেবে চতুর্থ নম্বরে রজত পতিদার বা দেবদত্ত পাডিক্কল খেলতে পারেন।টিম ইন্ডিয়া এই সিরিজ জিতে ফেলেছে, তাই বোর্ড রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না।বোর্ড ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে।

কেএল রাহুলের 5th টেস্টে না খেলা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হবে। টিম ম্যানেজমেন্টকে তার বিকল্প খুঁজে বের করতে হবে।