উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই কেঁপে উঠল বিদ্যালয়! বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় ভাঙর

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের পরীক্ষা শেষে ভাঙড় হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে ব্যাগ গোছাচ্ছিলেন পড়ুয়ারা, তখনই শৌচালয়ের দিক থেকে বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর।

এই ঘটনার সাক্ষী এক পড়ুয়া জানান, তিনি শৌচালয়ে গিয়ে সুতলি দড়ি দিয়ে গটানো কিছু একটা দেখতে পান। অন্য পড়ুয়া‌দের অনুরোধে তিনি সেটি না ধরে চলে আসেন। এরপরই ঘটে বিস্ফোরণ।

ঘটনার তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার সুতলি উদ্ধার করা হয়েছে। স্কুলের ভেতরেই বোমা মজুত ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও, আতঙ্কিত পড়ুয়া-শিক্ষকরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের পরীক্ষা শেষে।বোমা বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।পুলিশ তদন্ত শুরু করেছে।

স্কুলের ভেতরেই বোমা মজুত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।