চাপের মুখে রঞ্জি ট্রফিতে নাম লেখালেন শ্রেয়স, সেমিফাইনালে খেলার সিদ্ধান্ত

বোর্ডের নির্দেশ অমান্য করে রঞ্জি ট্রফিতে অংশ না নেওয়ায় বিতর্কের কেন্দ্রে ছিলেন শ্রেয়স আইয়ার। ‘পিঠের ব্যথা’ কে কারণ দেখিয়ে তিনি নিজেকে ‘অনাগ্রহী’ ঘোষণা করেছিলেন।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স এবং চিকিৎসা বিভাগের প্রধান নীতিন প্যাটেল বিসিসিআই এবং জাতীয় নির্বাচকদের জানিয়েছিলেন যে, শ্রেয়স ‘ফিট’।

এই রিপোর্ট প্রকাশের পর থেকেই শ্রেয়স সমালোচনার মুখে পড়েন। চাপের মুখে শেষ পর্যন্ত রঞ্জি ট্রফিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন শ্রেয়স। শনিবার এমসিএ-বিকেসি মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে মুম্বইয়ের রঞ্জির সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। যে ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন শ্রেয়স।

ওয়াশিংটন সুন্দর, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডের অংশ হলেও, একটিও ম্যাচে সুযোগ পাননি। ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তামিলনাড়ুর হয়ে খেলবেন।

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রঞ্জিতে অংশ না নেওয়ায় বিতর্কের কেন্দ্রে ইশান কিষান। রঞ্জি না খেলার জন্য ইশান ও শ্রেয়সের কেন্দ্রীয় চুক্তি বাতিল হতে পারে।

রঞ্জিতে ফিরে আসার মাধ্যমে বিতর্কের সমাপ্তি টানতে চাইছেন শ্রেয়স। কিন্তু বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তার কেন্দ্রীয় চুক্তির ভবিষ্যৎ।