শিলদাকাণ্ড: ২৪ জনকে দোষী সাব্যস্ত আদালতের, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি কী হয়েছিল সেদিন?

২০১০ সালে শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে EFR ক্যাম্পে মাওবাদীদের হামলায় ২৪ জন জওয়ান নিহত হয়েছিলেন। এই ঘটনায় জেলবন্দি ২৩ জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করেছে ঝাড়গ্রাম আদালত।

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত ৯ টা নাগাদ শিলদা EFR ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা।হামলায় ২৪ জন জওয়ান নিহত ও দুইজন আহত হন।
পুলিশের তদন্তে ২৪ জন মাওবাদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে, পরে স্থানান্তরিত হয় পশ্চিম মেদিনীপুর আদালতে।
এই ঘটনার পর EFR ক্যাম্প তুলে দেওয়া হয়েছিল।এই মামলায় মোট 24 জন মাওবাদীদের নামে অভিযোগ দায়ের করা হয়।

মঙ্গলবার ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহির এজলাসে 14 জন মাওবাদীকে তোলা হয়। এছাড়াও বাকি নয়জনকে যারা জামিনে মুক্ত রয়েছেন, তারাও মঙ্গলবার আদালতে হাজির হয়।

বিচারক এ দিন অভিযুক্ত 24 জনের মধ্যে 23 জনকে দোষী সাব্যস্ত করেন। ইতিমধ্যে সুদীপ চংদার নাম এক মাওবাদী নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর আদালত ২৩ জন মাওবাদীকে দোষী সাব্যস্ত করে।একজন মাওবাদী নেতা ইতিমধ্যে মারা গেছেন।শাস্তি ঘোষণার জন্য ৮ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই ঘটনা জঙ্গলমহলে মাওবাদীদের সবচেয়ে নৃশংস হামলা হিসেবে বিবেচিত হয়।এই ঘটনার পর শিলদা EFR ক্যাম্প তুলে দেওয়া হয়।দীর্ঘ ১৩ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হল।